নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতারা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তারা। এ সময় তারা নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন বাবরের হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত