প্রয়াত চিত্রতারকা সালমান শাহর আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা- এই প্রশ্নটি আবার সামনে এসেছে নতুন করে। বের হয়ে আসছে নতুন নতুন তথ্য। কেউ কেউ মন্তব্যও করছেন সামাজিক ও গণমাধ্যমে। সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’
শুধু তাই নয়, সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তুলে এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, ‘সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা। সবই প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়ত নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন। তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের তদন্ত প্রতিবেদন দাখিল ১১ ডিসেম্বর
গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলছেন রাশেদ খাঁন