একটি সোনালি রাজনৈতিক জীবনের অবসান : সোহেল রানা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। 

নিজের ফেসবুক পোস্টে তিনি বেগম খালেদা জিয়াকে স্মরণ করে লিখেছেন, ‘একটা সোনালি রাজনৈতিক জীবনের অবসান হলো। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভালোবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন, সারা দেশকে কাঁদিয়ে। মহান সৃষ্টিকর্তা তাকে বেহেস্ত নসিব করুন এবং তার শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার সামর্থ্য দিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত