উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা) দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফিরেন তিনি।
গত ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ঢাকায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান এই তারকাশিল্পী।
সোহেল রানা লেখেন, ‘আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’
হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যুক্তরাষ্ট্রের নতুন শর্ত