ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের শুভেচ্ছা 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম

১৫ পেরিয়ে ১৬তম বছরে পা রাখল দেশের শীর্ষস্থানীয় জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি সান। দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।

রবিবার ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস) এর হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) এম জে ফেরদৌস ।

এসময় গত পনেরো বছরে ডেইলি সান তার মুদ্রণ, অনলাইন এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সঠিক, বিশ্বাসযোগ্যতা এবং গভীরতা বজায় রেখে দেশ-বিদেশের পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত