লাক্সতারকা মেহজাবীন চৌধুরী এখন ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন সিনে দুনিয়ায়। কিছুদিন আগে এক পডকাস্টে এই মডেল-অভিনেত্রী জানিয়েছিলেন কলকাতা থেকে ‘বহুরূপী’ নামের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
এবার সেই প্রসঙ্গ সামনে আসতেই মেহজাবীনের কথাকে মিথ্যা বলে মন্তব্য করেন ‘বহুরূপী’র নির্মাতা নন্দিতা রায়। বিষয়টি একেবারেই অস্বীকার করে এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, আমার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পাঠানো হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ও শিবপ্রসাদ (মুখার্জি) সব কাজ একসঙ্গে করি। নির্মাতা, প্রযোজনা-সবই যৌথভাবে। শিবুও ‘বহুরূপী’ র ক্ষেত্রে সমানভাবে যুক্ত। বাংলাদেশে ওর অনেক পরিচিতি রয়েছে। ওর পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল কি না, সেটা বলতে পারছি না। তবে আমার পক্ষ থেকে কিছুই পাঠানো হয়নি।
পডকাস্টে মেহজাবীন জানিয়েছিলেন, শুধু ‘বহুরূপী’ নয়, টালিউডের এক সুপারস্টারের ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘অফার এলেই যে গ্রহণ করতে হবে, তা নয়। হয়তো কথাবার্তা সেই পর্যায় পর্যন্ত এগোয়নি, তাই কাজ করা হয়নি।’
জায়েদ খানের বিয়ে নাকি গুঞ্জন!
‘পরিবর্তনের সময়’—বিজয় বার্তায় বললেন প্রেসিডেন্ট মিলেই