জামালপুরে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

জামালপুর ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে দিগপাইত এলাকায় এ দুর্ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন চাঁন মিয়া (৬৫), আরিফ খাতুন পলি (২৮) ও রাশেদ মিয়া (৩০)। একজনের নাম পরিচয় জানা যায়নি। 

আহতরা হলেন, সন্ধ্যা বেগম (৫০), জাহাঙ্গীর আলম (৪০), সাদিকা আক্তার (২৫), ফারজানা বেগম (২২) ও আরশ (৫)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুপুরে দিগপাইত এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী কাভার ভ্যানের সঙ্গে জামালপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের হয়। এতে ঘটনাস্থলে রাশেদ মিয়া নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফা খাতুন পলি ও অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চাঁন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি জানান, নিহত এক নারীর পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কাভার ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত