বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে। গত ২৪ অক্টোবর এর উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম।
গত ২৫ অক্টেবার পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডের সাতটি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পে শুক্রবার থেকে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫নম্বর কূপের ওয়ার্কওভার শুরু হয়েছে। পেট্রোবাংলার আওতাধীন বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে এই ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ হবে।
ওয়ার্কওভার শেষ হওয়ার পর হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে উৎপাদনের অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক জাতীয় গ্রিডে যোগ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ বিজিএফসিএল ও বাপেক্সের অন্যান্য কর্মকর্তারা।
হবিগঞ্জ ৫নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালে ফেব্রুয়ারি থেকে কূপটি হতে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়।
