‘গ্রিক গড’ বলে পরিচিতি পাওয়া বলিউডের সৌখিন অভিনেতা হৃতিক রোশন কৃষ-৪ সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। সেই সঙ্গে একাই তিন চরিত্রে অভিনয় করে নতুন চমক দেখাবেন। এবার সেই চমকের সঙ্গে যুক্ত হলো আরেকটি চমকপ্রদ তথ্য। হলিউডের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা জ্যাকি চ্যানকে নিজের সিনেমার সঙ্গে সম্পৃক্ত করছেন হৃতিক। যুক্তরাষ্ট্রে গিয়ে জ্যাকি চ্যানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন বলে নিজেই খবরটি শেয়ার করেছেন এই বলিউড অভিনেতা। বর্তমানে আমেরিকাতেই রয়েছেন হৃতিক। সেখান থেকেই সোমবার (২৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করলেন এমন কিছু ছবি, যা মুহূর্তে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। কারণ ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের পাশে বিশ্বখ্যাত অ্যাকশন আইকন জ্যাকি চ্যান!
ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকএকেবারে স্বতঃস্ফূর্ত স্টাইলে সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট, মিলিয়ে সাদা প্যান্ট ও হ্যাটে সাজানো। অন্যদিকে, জ্যাকি চ্যান পরেছেন কালো শার্ট ও প্যান্ট, মুখে তাঁর সেই চেনা উষ্ণ হাসি। দুই তারকার মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ছাপ রয়েছে, তা স্পষ্ট ফুটে উঠেছে ফ্রেমে।
বিশ্বকাপে এক ম্যাচ জিতেই সাড়ে তিন কোটি টাকা প্রাইজমানি পাচ্ছেন জ্যোতিরা