প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে উপস্থিত অন্য নেতারা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দীন।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, নিবন্ধন এবং নির্বাচনি পরিবেশসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
