অস্কারজয়ী মার্কিন তারকা জুলিয়া রবার্টস আজ স্পর্শ করলেন জীবনের ঊনষাট বসন্ত। ১৯৬৭ সালের এই দিনে (২৮ অক্টোবর) জন্মগ্রহণ করেন প্রিটি ওম্যান খ্যাত এই বর্ষীয়ান শিল্পী। তবে বয়স আটান্ন পেরিয়ে গেলেও থেমে নেই হলিউডের জুলিয়া রবার্টস। আগের মতোই নিয়মিত সাবলীল অভিনয় করে যাচ্ছেন তিনি। আজও তার অভিনয়, তার হাসি দর্শককে মুগ্ধ করে। চলতি মাসেই (১০ অক্টোবর) মুক্তি পায় এই অভিনেত্রীর ‘আফটার দ্য হান্ট’ সিনেমাটি। ইতালি ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় জুলিয়া রবার্টস তার ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করেছেন। তার অভিনয় ও সিনেমার থিম দর্শকদের মধ্যে গভীর আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি করে।
জুলিয়া রবার্টস মনে করেন, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর হলিউডে এখনো পুরুষশাসিত পরিবেশ বজায় রয়েছে। রবার্টস জানান, তার নতুন ছবি ‘আফটার দ্য হান্ট’-এ তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমা ইমহফ চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রচন্ড নারী-বিদ্বেষী এক জগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেন।
জুলিয়া রবার্টস ১৯৯০ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ঘরানার ‘প্রিটি ওম্যান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন। শুধু তাই নয়, গ্যারি মার্শাল পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রিটি ওম্যান নামেও পরিচিতি পান জুলিয়া। এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার আয় করে। চলচ্চিত্রটিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হন।
দুই বাংলাতেই নিয়মিত হতে চাই
বেনাপোলে গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, যুবক আটক