ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর ধরে চলছে চুরি। একটি সংঘবদ্ধ চোর চক্র সুযোগ বুঝে দিনের পর দিন চুরি করে নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি।
সরেজমিনে দেখা যায়, একটি তিন তলা ও একটি দু'তালা বিশিষ্ট পরিত্যক্ত আবাসিক ভবন, উত্তর পাশের বাউন্ডারি সংলগ্ন একটি নার্সদের ব্যবহৃত পরিত্যক্ত ভবনের সব কিছুই নাই হয়ে গেছে। ভবনগুলোতে থাকা বিভিন্ন সাইজের লোহার রড়, জালানার গ্রিল, স্টিলের দরজা, জানালা, বেসিন, পাইপ, সিঁড়িতে ব্যবহৃত লোহার তৈরি নিরাপত্তা বেষ্টনী, কেঁচিগেইট সব কিছু চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি। নার্সদের জন্য ব্যবহৃত ভবনটির ইটও গর্ত করে খুলে নিয়ে গেছে তারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, বছরজুড়ে চলছে এসব চুরির ঘটনা। লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি চুরি করেছে বহিরাগত এই চক্রটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, প্রথমে হাসপাতালের বাউন্ডারি নিচু থাকায় সহজেই চুরি করতে পেরেছে, বর্তমানে নতুন করে উঁচু বাউন্ডারি করায় মই ব্যবহার করছে চক্রটি।
চতুর্থ শ্রেণির কর্মচারী রিনা আক্তার বলেন, নার্সের ব্যবহৃত ভবনটির মালামালসহ বেশ কিছু ইট বহু পূর্বেই চুরি হয়েছে। নতুন আবাসিক ভবনগুলো চালু হওয়ার পর পুরাতন ভবনগুলো গত এক বছরে লুটপাট করেছে।
হাসপাতালটির পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা, প্রতিনিয়ত মাদকের আড্ডা বসে জানান তারা। তবে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পান না। প্রতিবাদ করতে গেলেই আসে হুমকি-ধমকি। তাই সব দেখেও না ভান করে থাকেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতার স্টাফরা।
এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা বলেন, আমাদের নিজস্ব কেন নিরাপত্তা ব্যবস্থা নেই। গত একবছরে বহুবার চুরির ঘটনা ঘটেছে। আমরা লিখিতভাবে উপজেলা প্রশাসন সিভিল সার্জনকে অবহিত করেও কোনও ফলাফল পাচ্ছি না।
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, যেহেতু হাসপাতালের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেই, আমি যোগদানের পর অনেক ঘটনা ঘটেছে জানতে পেরেছি। আর যাতে এসব ঘটনা না ঘটে সে জন্য পৌরসভার মিটিংয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গ্রামপুলিশ দিয়ে পর্যায়ক্রমে পাহারা বাসানো হবে। আমরা দ্রুতই এ সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে মনে করছি।
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী নগর ভবনের সামনে কর্মচারিদের অবস্থান
আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে: শিক্ষা মন্ত্রণালয়
চতুর্থ প্রান্তিকে ভিসা’র রাজস্ব বেড়েছে ১২%