ভারত ম্যাচের জন্য ক্যাম্প শুরু আজ, হামজা আসছেন ৯ নভেম্বর

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের পরিবর্তে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে জামালদের। এ দুটি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফুটবলারদের রিপোর্ট করতে হবে।

আমের খান জানান, হংকং ম্যাচের কোচিং নিয়েই কাজ করবেন কোচ। ছুটি কাটাতে স্পেন গেছেন কোচ হাভিয়ের কাবরেরা। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন এই কোচ। হংকংয়ের বিপক্ষে গত দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন ইতালি প্রবাসী ফাহিমুল ইসলাম। ভারত ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে প্রীতি ম্যাচ খেলতে বাধা নেই তার।

আর সীমিত সোমের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কানাডা প্রিমিয়ার লিগে তার দল কাভারলি এফসি ৩ নভেম্বর ম্যাচ খেলবে। নভেম্বর উইন্ডোতে আন্তর্জাতিক বিরতির আগে সেটিই শমিতদের শেষ ম্যাচ। এরপরই তিনি দেশে আসতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত