নান্দাইলে আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলার  শেরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টনকে গ্রেপ্তার করেছে নান্দাইল পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শেরপুর ইউনিয়নের ইস্কুলের বাজার নামক স্থান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

মিল্টন ভূঁইয়া নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত