আওয়ামী লীগের প্রথম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেছেন। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার (২৯ অক্টোবর) রাতে কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
কনিকা বিশ্বাসের আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেন কনিকা বিশ্বাস। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের এক নারী সংগঠক ও আওয়ামী রাজনীতির এক নিবেদিতপ্রাণ কর্মী। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আসন-১১ থেকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনীত হন।
তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী রাজনীতির প্রগতিশীল ধারা ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে তিনি কাজ করেছেন দেশ-বিদেশে।
১৯৮৫ সালে কনিকা বিশ্বাসের স্বামী বীরেন রাজ বিশ্বাস মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি কিছুদিন বাংলাদেশে রাজনীতি চালিয়ে গেলেও পরে পারিবারিক কারণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
বন্ধ ঘোষণার চারদিনেও চালু হয়নি উত্তরা ইপিজেডের চার কারখানা
‘শাপলা কলি’ যুক্ত মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন