মানব পাচার ও চোরাচালানের হাত থেকে যুবাদের রক্ষায় কাজ করছে আইওএম-রাইটস

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে ও অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অভিবাসন প্রত্যাশী যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষায় কাজ করছে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম ও বেসরকারি সংস্থা রাইটস যশোর নামের দুটি সংস্থা।

এবিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য অভিবাসীদের ক্ষমতায়নে নিরাপদ অভিবাসন বিষয়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শরীয়তপুর জেলা শহরের বেসরকারি সংস্থা এসডিএসের সভাকক্ষে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইতালি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ নিরাপদ অভিবাসন সিষয়ে 'সিনেমা আঙ্গিনা' নামের একটি প্রকল্প শরীয়তপুর জেলায় বাস্তবায়ন করা হবে।

যারা ভুল পথে বিদেশ গমন করে তাদের সচেতনতা বৃদ্ধি করা, সঠিক পথে বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা, আর্থিক সহযোগিতা করা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে আইওএম ও রাইটস যশোর সংস্থা। 

সভায় বক্তব্য রাখেন, আইওএম'র সিনিয়র প্রগ্রাম এসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, রাইট যশোরের প্রগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত