সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী ইউনিয়নে চৌধুরী পাড়া জ্যোতিবসুর বাড়িতে এ চিকিৎসা সেবা কার্যক্রম চলে। মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস, গাইনী, অর্থোপেডিক, চক্ষু, মেডিসিন, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপ বিতরণ করা হয়। এছাড়া ডায়াবেটিস ও ডেঙ্গুর পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী, অধ্যাপক মামুন মাহমুদের সহধর্মিণী অধ্যাপক বদরুননাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, তরিকুল ইসলাম নয়ন, অধ্যাপক তাসলিমা আক্তার, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, মহসিন সরকার, রোমানা জাহান, রোজিনা আক্তার, শোভেনা আক্তার, ডা. মজিবুর রহমান, কামরুল হাসান, ছাইদুল ইসলাম, আমির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত