প্রেমের টানে চীনা যুবক ওয়াং তাও ব্রাহ্মণবাড়িয়ায়

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। রবিবার (২ নভেম্বর) মুসলিম তরুণী ও চীন থেকে আসা এ যুগলের দেড় মাসের প্রেম অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কোনা পাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চীনা যুবক ওয়াং তাও ওয়াং ইচাং চাও এর ছেলে। চীনা হোয়ানান প্রদেশে তার বাড়ি। 

রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে তরুণীর পরিবারে দাবি।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা যুবককে আথিতিয়তা দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন তরুণীর পরিবার।

পুলিশ ও পরিবারের দাবি, গত দেড় মাস আগে ওয়াল টক একটি অ্যাপস এর মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐক্যমত হলে চীনা যুবক চীনের দ্রুতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেন। এর ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ চীনা যুবককে একজনর দেখার জন্য ভিড় করেন। ভালোবাসার এমন নজির স্থাপন করায় এ যুগলের স্বজনরা বেশ খুশি। 

সুরমা আক্তারের মা নুরেনা জানান, আমার মেয়ের ভালবাসা পেতে সে চীন থেকে চলে আসছে। ওই যুবক কোন ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আগামী রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন এই যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে।

নাসিরনগর থানার কুণ্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হই সে চীনের নাগরিক। আমরা শুনেছি রবিবার আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত