আরেকবার চোট কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার। এবারের ফেরা ৪৮ দিন পর। ফিরেই ফিরেই দেখালেন নিজের প্রভাব—তার পাস থেকেই সমতার গোল পেল সান্তোস।
নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ব্রাজিল সেরি–এ লিগের ৩১তম রাউন্ডে ফোরতালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামেন নেইমার। তখন তার দল সান্তোস ০–১ গোলে পিছিয়ে। মাঠে নামার পর দ্রুতই খেলায় গতি আনেন তিনি। ৭৫তম মিনিটে তার পাস থেকেই আসে সমতার গোল—নেইমারের বল ক্রস করে পাঠান অ্যাডোনিস ফ্রিয়াস, যা ফোরতালেজার ডিফেন্ডার ব্রুনো পাচেকোর গায়ে লেগে সরাসরি জালে ঢুকে যায়।
ম্যাচটি শেষ হয় ১–১ সমতায়, তবে দলটি এখনও অবনমন অঞ্চলের কাছাকাছি। ফোরতালেজা ১৮তম, সান্তোস ১৬তম স্থানে রয়েছে। আরো ৭ রাউন্ড খেলা বাকি সান্তোসের।
ব্রাজিল সিরি আ'র ৩১ ম্যাচের মধ্যে ১৪টি খেলেছেন নেইমার। গোল করেছেন ৩টি। ১৪ সেপ্টেম্বরের পর এটিই নেইমারের প্রথম ম্যাচ। সেই সময় তিনি ডান উরুর পেশিতে চোট পেয়েছিলেন।
মায়ামির পরাজয়ের ম্যাচে মেসির স্বান্তনাসূচক গোল