বাউফলে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

পটুয়াখালীর বাউফ‌লে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার (০২ নভেম্বর) সকা‌লে আটক জালাল হাওলাদার‌কে জেল হাজ‌তে পাঠানো হয়।

এর আগে শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দি‌কে উপ‌জেলার শৌলা গ্রাম থে‌কে তা‌কে আটক করা হয়। আটক জালাল হাওলাদার (৬৫) ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আক্তারুজ্জামান সরকার জানান, সম্প্রতি বেশ কয়েকদিন থেকে ওই প্রতিবন্ধী নারীকে উত‌্যাক্ত ক‌রে আস‌ছেন জালাল হাওলাদার। শ‌নিবার রা‌তে ওই নারী‌ রসুই ঘরে রান্না কর‌ছি‌লেন।  এসময় হঠাৎ পেছন দিক থে‌কে এসে প্রতিবন্ধী নারীর মুখ চে‌পে ধরে বাগা‌নে নি‌য়ে ধর্ষণ ক‌রে। প‌রে স্থানীয়রা বৃদ্ধ জালাল‌কে ধরে থানায় খবর দিলে পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে তাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ ক‌রে‌ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত