চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে উম্মে আয়মন চৌধুরী (১৬) নামের এক ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
উম্মে আয়মন চৌধুরী চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে ৩নং ওয়ার্ড পূর্ব কেশুয়া আমানত জামান চৌধুরী বাড়ি এলাকার সাবেক মেম্বার আবুল মনজুর চৌধুরীর কন্যা। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আয়মন বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।
জানা গেছে, আয়মন সকালে বাড়ির পাশে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে অসাবধানতার বশত পুকুরে পড়ে যায়। সেখানেই মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। একপর্যায়ে আত্মীয়স্বজন এলাকাবাসী সহযোগিতায় উম্মে আয়মন চৌধুরীকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে আয়মন মারা যায়।
