কিশোরগঞ্জ-৪

বিএনপির মনোনয়ন পেলেন সেই ফজলুর রহমান

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

অবশেষে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির।  লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই দীর্ঘ বৈঠকেই ২৩৭ আসনে বিএনপির মনোনীতদের তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান চরম দুর্দিনে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র এবং প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন। এমনকি ওই আসনে তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সরকারের রোষানলে পড়ে রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হয়ে দীর্ঘ দিন দেশান্তরী থাকতে বাধ্য হন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত