পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন বলেছেন, পিএইচপি কোরআনের আলো বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে। সোমবার (৩ নভেম্বর) জমিয়তুল ফালাহ মসজিদে দিনব্যাপী পিএইচপি কোরআনের আলো চট্টগ্রাম বিভাগের অডিশন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি প্রতিযোগীদের হাতে ইয়েস কার্ড, ক্রেস্ট এবং উপহার তুলে দেন। এ সময় মোহাম্মদ মহসিন বলেন, পিএইচপির আয়োজনে ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতা। বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রমজান মাস ধরে আমাদের আয়োজকরা হাফেজে কোরআনদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। গত ১৭ বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানটি দেশে ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এ অনুষ্ঠান দেশে জনপ্রিয়তা অর্জন করে বিদেশে ছড়িয়ে পড়েছে। কোরআনের আলো অনুষ্ঠানকে চলমান রাখার ঘোষণা দিয়ে মো. মহসিন বলেন, পিএইপ কেয়ামত পযন্ত এই অনুষ্ঠানের সাথে থাকবে। তিনি বলেন, যারা কুফরি করে এবং মানুষকে সত্যের পথ থেকে ফিরিয়ে রাখে, আল্লাহ তাদের দুনিয়ায় শাস্তি দেবেন এবং আখেরাতে জাহান্নামে নিক্ষেপ করবেন- এটিই হচ্ছে মহান আল্লাহর ঘোষণা। তিনি প্রত্যেকের জীবনকে পবিত্র কোরআনের আলোকে জীবন গঠন করার জন্য তিনি আহ্বান জানান।
বেসরকারী টেলিভিশন চ্যনেল এনটিভি’র অনুষ্ঠানটির পরিচালক সাইফুল্লাহ সাইফ বলেন, সারাদেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায় বাছাই করে টিভি অনুষ্ঠানের জন্য চুড়ান্ত করা হয়। সেখান থেকে মাত্র চারজনকে বাছাই করা অনেক কঠিন কাজ। আমাদের বিচারকরা এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার অক্লান্ত পরিশ্রমের ফলে চুড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাই।
অডিশনে উপস্থিত ছিলেন কোরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মো. মহিউদ্দিন, অর্থ সচিব হাফেজ মো. জাকারিয়া, ক্বারি মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ আবদুল্লাহ আল জায়েদ ও পিএইচপি পরিবারের মিডিয়া অ্যাডভাইজার দিলশাদ আহমেদ সহ পিএইচপি পরিবার ও আয়োজকবৃন্দ।
