চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধের ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন সেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সংঘটিত এই সহিংসতা মূলত জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুর নাম জড়িত ছিল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।
শিবচরে বিএনপি মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ