মাত্র ১৮ বছর বয়সেই আরেকটি সাফল্যের মুকুট পরলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পেশাদার ফুটবলারদের ভোটে ২০২৫ সালের ফিফাপ্রো বিশ্ব একাদশে তিনি স্থান করে নিয়েছেন। ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে লামিনে এই একাদশে স্থান পেলেন।
বিশ্বজুড়ে ৬৮ দেশের ২৬ হাজারেরও বেশি পেশাদার ফুটবলারের ভোটে নির্বাচিত হয় এই দল। খেলোয়াড়দের ভোটে নির্ধারিত হওয়ায় ফিফাপ্রো বিশ্ব একাদশকে ধরা হয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে। ট্রেবল জয়ের (লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) সুবাদে পিএসজির পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন এই একাদশে। তাদের সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও আক্রাফ হাকিমির মতো তারকারা।
কিন্তু সবার নজর কেড়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে তিনি ভেঙেছেন এমবাপ্পের ২০১৮ সালে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনয়নের রেকর্ড। তখন এমবাপ্পের বয়স ছিল ১৯ বছর। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি লা লিগায় বার্সেলোনার অন্যতম সেরা পারফরমার ছিলেন ইয়ামাল। স্পেনের জার্সিতেও দুর্দান্ত খেলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ভোট দেন খেলোয়াড়রা। ন্যূনতম ৩০টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়রাই ভোটের যোগ্য হিসেবে বিবেচিত হন। ভোটাররা প্রত্যেকে চারটি বিভাগে সেরা তিনজন করে খেলোয়াড়ের নাম দেন। বিভাগুলো হলো — গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। সর্বাধিক ভোট পাওয়া ১১ জন নিয়ে গঠিত হয় বছরের সেরা দল।
আমি মনে করি না মেসি আমার চেয়ে ভালো: রোনালদো
মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
নেইমার আনফিট আর ভিনিসিয়ুস ভুল করেছে: আনচেলত্তি