চাঁদপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়নের হ্যাটট্রিক করলেন মমিনুল হক

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর ৫ সংসদীয় আসন। এ আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এর আগেও তিনি ২০০৮ সাল ও ২০১৮ সাল অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনের অংশগ্রহণ করেছিলেন। সদ্য ঘোষিত ২০২৬ সালের নির্বাচনের বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায়  ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়।  

২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে পরাজিত হন । 

উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী বলেন, টানা ৩য় বার মুমিনুল হককে মনোনয়ন দেওয়া বিএনপিকে ধন্যবাদ। আগামী নির্বাচনে চাঁদপুর ৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। কারণ ইঞ্জিনিয়ার মমিনুল হক তৃণমূল থেকে উঠে আসা এবং তৃণমূল বিএনপির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। এছাড়াও তিনি দীর্ঘদিন হাজীগঞ্জ-শাহারাস্তি বিএনপির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত