সিংড়ায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। 

এ সময় উপজেলার ৪৯৭০ জন কৃষককে পেঁয়াজ, গম, সরিষা, চিনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত