ফুটবল জগতের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন যে, তিনি শীঘ্রই পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। ৪০ বছর বয়সী এই তারকা সম্প্রতি সৌদি আরবের আল-নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি সই করলেও পারিবারিক কারণে নিজেকে মাঠের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েদের আবদারের কারণেই নাকি তিনি এমনটা ভাবছেন।
রোনালদো এবং জর্জিনা জুটির দুটি কন্যা সন্তান আছে। তাদের নাম আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। পর্তুগিজ মহারতারকা জানান, কন্যারা তাকে এখন তাদের মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন। পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাত্কারে রোনালদো বলেন, ‘আমি শীঘ্রই ফুটবলকে বিদায় জানাব। যতক্ষণ পর্যন্ত নিজেকে যোগ্য মনে করব, ততক্ষণ খেলব। সময় আসলে জানব, আমি কখন মাঠ ছাড়ব।’
ফুটবল দুনিয়ায় দুই দশক ধরে আলো ছড়িয়ে আসছেন রোনালদো। এই সময়ে তার অসংখ্য রেকর্ড আর অর্জন আছে। তার চেয়েও বড় প্রাপ্তি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নেওয়া। তাই রোনালদোর অবসর কেবল তার জন্য নয়, বরং তার ভক্তদের জন্যও একটি বিশেষ মুহূর্ত। ফুটবল ইতিহাসে রোনালদোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশ্য অনুষ্ঠানে আনচেলত্তিকে অপমান সাবেক ব্রাজিল তারকার!
জন্মদিনে ভয়ংকর ইনজুরিতে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন হাকিমি