স্কলাস্টিকায় আজ ও কাল ‘হীরক রাজার দেশে’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৬ এএম

স্কলাস্টিকা আর্ট, ড্রামা, মিউজিক ও ড্যান্স ক্লাবের যৌথ আয়োজনে এবার মঞ্চস্থ হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র অবলম্বনে তৈরি নাটক ‘হীরক রাজার দেশে’। আজ সন্ধ্যা ৬টায় এবং কাল বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় এসটিএম হলে (স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস উত্তরা) প্রদর্শন হবে নাটকটি। কাজী তৌফিকুল ইসলাম ইমনের সঙ্গে সহযোগী নির্দেশনায় রয়েছেন শাহীন সাইদুর। এ প্রযোজনা স্কলাস্টিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে নাটকটি উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত ইয়াসমিন সামাদের প্রতি, যার স্বপ্ন ও নিষ্ঠা আজকের স্কলাস্টিকার ভিত্তি। মঞ্চ, সংগীত, পোশাক ও আলোকসজ্জার সমন্বয়ে সাজানো হয়েছে এক অনন্য নাট্য অভিজ্ঞতা। নাটকটির সংগীত পরিচালনা করেছেন গাজী মুন্নাফ, পলাশ নাথ লোচন, ইলিয়াস খান পোশাক ও সেট ডিজাইনে আছেন মাহজাবিন মাহবুব, কাজী নওরীন মিশা, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

প্রথমদিনের প্রদর্শনীতে অতিথি থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও ফিল্ম ক্লাবের সদস্যরা। দ্বিতীয় দিনের প্রদর্শনীতে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান এবং আফজাল হোসেন। স্কুলের অধ্যক্ষ ফারাহ সাফিয়া আহমেদ এবং সাবিনা মোস্তাফা (হেড অব অ্যাকাডেমিক) তাদের শুভেচ্ছা বক্তব্য দেবেন।

স্কলাস্টিকা বিশ্বাস করে শিল্প, সাহিত্য ও নাট্যচর্চা শিক্ষার্থীদের মানবিকতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। এই প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, আত্মবিশ্বাস ও কল্পনাশক্তির এক অসাধারণ অভিজ্ঞতায় দেখা যাবে, গুপি গান গায় তাই তার নাম গুপি গাইন, আর বাঘা বাজনা বাজায় তাই তার নাম বাঘা বাইন। সে অনেক দিন আগের কথা, গুপি আর বাঘা তাদের গান আর বাজনা দিয়ে খুশি করেছিল ভূতের রাজাকে। সন্তুষ্ট হয়ে ভূতের রাজা তাদের দিয়েছিলেন জাদুর জুতা, যা খুশি তা খাওয়ার সুযোগ আর পেয়েছিলেন এমন এক বর, যার কোনো তুলনা নেই। ভূতের রাজার সে অতুলনীয় বরে গুপি আর বাঘা গান গাইলে কারও নড়ার কোনো উপায় নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত