আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ (অক্টোবর ২০২৫) তালিকায় জায়গা পেয়েছেন তিন জন স্পিনার— আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি এবং পাকিস্তানের নোমান আলী। টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে তাদের অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনা করে এই মনোনয়ন দিয়েছে আইসিসি।
আফগান তারকা লেগ-স্পিনার রশিদ খান অক্টোবর মাসে টি-২০ এবং ওয়ানডে—দুই ফরম্যাটেই আধিপত্য দেখান। দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজে বাংলাদেশের ব্যাটারদের জন্য তিনি আতঙ্ক হয়ে উঠেছিলেন। ওয়ানডে সিরিজে ১১ উইকেট এবং টি-২০তে ৯ উইকেট নিয়ে সিরিজ জয়ে প্রধান ভুমিকা রাখেন রশিদ।
দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার সেনুরান মুথুসামি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ব্যাট-বল দুই ক্ষেত্রেই দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রথম টেস্টে ম্যাচে ১১ উইকেট এবং দ্বিতীয় টেস্টে অপরাজিত ৮৯ রানের ইনিংসই তাকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা দিয়েছে। তিনি দুই টেস্টে ১০৬ রান ও ১১ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা।
একই সিরিজে পাকিস্তানের অভিজ্ঞ ধীরগতির বোলার নোমান আলী ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। লাহোর টেস্টে তার ১০ উইকেট পাকিস্তানকে জয় এনে দেয়। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে সংক্ষিপ্ত তালিকায় আছেন বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, বিশ্বকাপজয়ী ভারতের স্মৃতি মান্ধানা এবং অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের নেতৃত্বেই প্রথমবারের মতো ফাইনালে ওঠে প্রোটিয়া নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ১৬৯ রানের ইনিংস। ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বল হাতেও নেন ৭ উইকেট।
ফিফা দেবে ‘শান্তি পুরস্কার’; প্রথম বিজয়ী কি ডোনাল্ড ট্রাম্প?
এবার প্রতিপক্ষকে লাথি মেরে নিষিদ্ধ হলেন সুয়ারেজ 