দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। একই সময়ে নতুন করে ১০৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স ৬ থেকে ৫০ বছর।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩৭১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ৯ দিনই শুক্র-শনি