সরকারে অচলাবস্থার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে ২ হাজার ফ্লাইটে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম স্থগিত (শাটডাউন) থাকায় বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, ফলে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ১ হাজার ২৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এ ছাড়া আরও ৮২৪টি ফ্লাইট সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৫৭টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল এবং ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত