নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
এর আগে সকালে পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং রাজশাহী ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।
পরে শিবরামপুরে নিজ বাসভবনে অবস্থান শেষে নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। রবিবার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত ৪ বার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।
সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক জিনিস নয়