সাবেক নির্বাচক ও ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় নারী দলের সদস্য জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বিসিবির এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে, যিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি।
কমিটির অন্য দুই সদস্য হলেন— বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সমিতির সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
এই কমিটি নারী দলের ভেতরে ঘটে যাওয়া কথিত অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিস্তারিত তদন্ত করে বিসিবিকে প্রতিবেদন দেবে।
বিসিবি সূত্রে জানা গেছে, তদন্ত শেষ হওয়ার পর কমিটি তাদের সুপারিশ জমা দেবে এবং সেই অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
