‘ফজু পাগলা’ নাম দেওয়ায় আমির হামজাকে ধন্যবাদ ফজলুর রহমানের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। তবে সাম্প্রতিক সময়ে তার আলোচনার মূল বিষয় ‘ফজু পাগলা’ অভিধা।

সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ধর্মীয় বক্তার কাছ থেকে ‘ফজু পাগলা’ নামটি শুনেছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নামে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি মুফতি আমির হামজাকে বিশেষ ধন্যবাদ জানান, যার মাধ্যমে এই নামটি জনপ্রিয় হয়েছে।

ফজলুর রহমান বলেন, ফজু পাগলা! আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে! তাকে ধন্যবাদ দেই। মুফতি আমির হামজাকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য।

তিনি এই নামের পেছনের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে কিশোরগঞ্জের বিখ্যাত ‘পাগলা মসজিদ’-এর উদাহরণ টানেন। তার মতে, আমি মনে মনে চিন্তা করলাম, আরে, ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস! কারণ বাংলাদেশে কত মসজিদ আছে, কিন্তু সাধারণ ধরনের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে, যার নাম হলো পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয়, পাগলা মসজিদের যত সম্পদ আছে, এত সম্পদ তো বায়তুল মোকাররমেরও নাই! কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার!

তিনি আরও যোগ করেন, পাগলা মসজিদ যত সম্পদ পায়, মানুষ গলার হার খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হাজার হাজার টাকা দেয়, ডলার দেয়। কাজেই মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয়। খুব ভালো হইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত