তামিমের সেঞ্চুরিতে ম্যাচ জিতে সিরিজ ড্র বাংলাদেশের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করলো বাংলাদেশ ও আফগানিস্তান। আজ রাজশাহীতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ ড্র করেছে।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ৮ উইকেটে ২০৮ রান। জবাবে আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচ ২৫ বল হাতে রেখে।

রান তাড়া করতে নেমে দলীয় ১০০'র আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ দল। তবে ওপেনার, দলের অধিনায়ক আজিজুল হাকিম এক প্রান্ত আগলে রাখেন। ষষ্ঠ উইকেটে তামিম ও ফরিদ হাসানের ৫৪ রানের জুটি গড়েন। ফরিদ ২৩ রানে ফিরলে জুটি ভাঙে।

পরে দেবাশীষ (৭), সামিউন বশির (১) দ্রুত ফিরলে ম্যাচ জমে ওঠে। অষ্টম উইকেটে তামিম ও আল-আমিনের ৪৬ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তামি ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রানে আউট হন। দল তখন জয় থেকে দুই রান দূরে। তবে স্বাধীন চার মারলে জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন ওয়াহিদুল্লাহ জাদরান। ম্যাচসেরা হন আজিজুল হাকিম তামিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত