কেরানীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-১০। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রবিবার (০৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযানের আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের অবস্থান শনাক্ত করা গেলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত