টেস্টে প্রথম উইকেট অভিষিক্ত হাসান মুরাদের ‎

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

দ্বিতীয় সেশনে স্লিপে নাজমুল হোসেন শান্ত লোরকান টাকারের ক্যাচ ফেলে না দিলে হাসান মুরাদ উইকেট পেতে পারতেন আগেই। শেষপর্যন্ত শান্তই ক্যাচ নিয়ে বা হাতি স্পিনারকে টেস্টে তার প্রথম উইকেটের স্বাদ দিয়েছেন।

‎সিলেট টেস্টের প্রথম দিনের চা বিরতির পর মুরাদের দশম ওভারে কার্টিস ক্যাম্ফার বড় শট খেলতে গিয়ে বল তুলে দিয়েছিলেন স্লিপে। শান্ত ঝাপিয়ে সেই ক্যাচ নেন। আয়ারল্যান্ডের স্কোর দাড়ায় ২০৩/৫।

দুই ওভার পর টাকারকেও আউট করেন ওই হাসান মুরাদ। স্টাম্পিং করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট দেন তিনি। 

কয়েক ওভারের মধ্যে মেহেদী হাসান মিরাজ তার তৃতীয় উইকেট নিলে আয়ারল্যান্ডের স্কোর দাড়ায় ২২২/৭। মিরাজ এর আগে আউট করেছিলেন কারমাইকেল (৫৯) ও হেরি টেক্টরকে (১)। 

মিরাজের তৃতীয় উইকেট, আয়ারল্যান্ড ২২২/৭। ছবি: দেশ রূপান্তর
‎সকালে টস জয়ী বাংলাদেশ প্রথম আঘাতে হানে প্রথম ওভারেই। হাসান মাহমুদ আউট করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে। এরপর তিন ক্যাচ ড্রপের সুযোগে ৯৫ রানের জুটি গড়ে তোলেন পল স্টার্লিং ও কারমাইকেল। লাঞ্চের পর ৬০ রান করা স্টার্লিংকে আউট করে জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর ক্যাম্ফার (৪৪) ও টাকার (৪১) ২০৩ রান পর্যন্ত নিয়ে যান দলকে। তারপরই হাসান মুরাদের তিন ওভারের মধ্যে দুউইকেট মিনি ধস নামায় আইরিশ ব্যাটিং লাইনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত