চট্টগ্রামে ৪০ মামলার আসামি 'মেজর' ইকবাল গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজানের সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মেজর ইকবাল নামে পরিচিত এই সন্ত্রাসীকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারের পর ইকবাল পুলিশকে জানিয়েছেন, তার বিরুদ্ধে ৪০টি মামলা আছে। বর্তমানে বিচারাধীন ১১টি। এর মধ্যে ছয়টি হত্যা মামলা

সর্বশেষ ২০১০ সালে ৭ বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন। কয়েকবছর আগে দেশে ফিরেন তিনি। 

পুলিশ জানায়, ১৯৮৯ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মো. বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। ১৯৯৩ সালে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনকে ব্রাশ ফায়ারে হত্যার প্রধান আসামিও মেজর ইকবাল। রাউজানে দুই ভাই টিটু ও মিঠুকে একসঙ্গে হত্যা, মুক্তিযোদ্ধা নিহার কান্তি বিশ্বাসকে হত্যা, ছাত্রলীগের জেলা নেতা ইকবাল ও জামিল এবং ফটিকছড়ির শ্যামল ও আমান নামের দুই ছাত্রলীগ নেতাকে হত্যা মামলার আসামি ছিলেন ইকবাল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত