মাদারীপুরে বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

মাদারীপুরের পৌর বাস টার্মিনালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে জেলার সদর উপজেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ করে বাস টার্মিনালে থাকা পরিবহনের মধ্যে পরাপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে আওয়াজ পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় বর্তমানে বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতির চেষ্টা করেছিল। কিন্তু কোন ক্ষতি হয় নাই। আগামীকাল ১৩ নভেম্বরের লকডাউন বাস্তবায়নে এসব নাশকতা করা হচ্ছে। টার্মিনালে অনেকগুলো বাস রয়েছে। দুর্বৃত্তরা যেন কোন ক্ষয়ক্ষতি করতে না পারে সেজন্য বাস শ্রমিকদের জনবল বাড়িয়ে টার্মিনালে পাহাড়ায় রাখতে বলা হয়েছে। এছাড়া নাশকতা ঠেকাতে পুলিশও মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, এ ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনি কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। যেহেতু কোন ক্ষয়ক্ষতি হয় নাই। কারণ এখনো পর্যন্ত জানি না যে কে বা কারা এ ঘটনা ঘটিয়ে। নাশকতাকারীদের গ্রেপ্তারের পর বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত