ফরিদপুরে লক ডাউনকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। অবরোধ চলাকালে শিশুদেরও দেশীয় অস্ত্র রামদাসহ লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছোট ছোট শিশুদের লাইভ ভিডিওতে দেখা যায়, মহাসড়কটির ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে স্থানীয় নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। নারীদের পাশাপাশি কমপক্ষে দশ জন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোঁটা, ঢাল হাতে মহাসড়কে অবস্থান করে। তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পুলিশ অবরোধ সরিয়ে নিতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালায়। বর্তমানে সব রুটগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড, পুখুরিয়াসহ কয়েকটি এলাকায় এই অবরোধ করা হয়।
টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল