গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ‘নাশকতা’মোকাবিলায় বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্রশিবির তামীরুল মিল্লাত কামিল মাদরাসার (টঙ্গী শাখা)। বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টায় মাদরাসার শহীদ নাসির গেইট থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দারুল ইসলাম ট্রাস্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
মিছিলে ছাত্রশিবিরের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও অংশ নেন।
সমাবেশে বক্তব্যে টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কোনো নাশকতা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। লীগ পেলেই সঙ্গে সঙ্গে জেলে দেওয়া হবে। ভারতে বসে স্বাধীন শান্ত বাংলাকে অশান্ত করার কোনো সুযোগই দেওয়া হবে না।
ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত শাখার দপ্তর সম্পাদক মঈনুল ইসলামের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত শাখার সেক্রেটারি সাঈদুল ইসলাম।
আ.লীগের দেওয়া ব্যারিকেড তুলে দিল বিএনপি কর্মীরা