আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে একটি দেয়ালভাস্কর্যে ভাঙচুর করা হয়েছে।
জানা যায়, স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা ভাস্কর্যটি শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে তুলে ধরে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেলে ২৫–৩০ জন যুবক লাঠি, হাতুড়ি ও শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় গিয়ে দেয়ালভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত করেন।
ভাস্কর্যটিতে শেখ মুজিবুর রহমানকে বক্তৃতারত অবস্থায় দেখানো হয়েছে এবং তার ভাষণের গুরুত্বপূর্ণ উক্তি—“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—ও খোদাই করা ছিল।
ভাস্কর্যটি ৭ মার্চের ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচিহ্ন হিসেবে জনমানসে বিশেষ গুরুত্ব রাখে।
শেখ মুজিবুর রহমানের দেয়াল ভাস্কর্য ভাঙচুর
