রপ্তানিমুখী চুক্তি ভিত্তিক কারখানা পাবে প্রণোদনা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৩১ এএম

নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের পাশাপাশি এখন থেকে সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানির বিপরীতেও প্রণোদনা দেবে সরকার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

সার্কুলার অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা আছে, তারা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর প্রণোদনা পাবে।

তবে যারা শুধু ট্রেডিং বা ব্যবসা করে, কিন্তু নিজেরা উৎপাদনের সঙ্গে জড়িত নয় তারা এই সুবিধা পাবে না।

এ ক্ষেত্রে ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘ওয়্যারহাউজ পদ্ধতির আওতায় রপ্তানিমুখী পোশাক শিল্পের বিধিমালা-২০২৪’ মেনে চলতে হবে।

ব্যবসায়িক মহল বলছে, সরকারের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রে ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় রপ্তানি আরও সহজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত