ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা ১৯ ডিগ্রির নিচে 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম

রাজধানীতে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৮৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে—আজ ঢাকার আকাশ সারাদিনই পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

দেশব্যাপী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী—সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনও প্রত্যাশিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত