রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। রামেকের ডেঙ্গু ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নাওগাঁ জেলার সাবিহা (৫৬) ও রাজশাহীর বাগমারার এলাকার মিঠু (৩০)। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবিহা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তারা কোনও ট্রাভেল হিস্টরি ছিল না।

অপরদিকে মিঠু বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তিনি পাঁচ দিনের জরে আক্রান্ত হয়ে ভর্তি হন। তবে তার কোনও ট্রাভেল হিস্টরি ছিল না। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এই মৌসুমে ১৭ জন মৃত্যুবরণ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত