বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তবে এই অর্জনেও সন্তুষ্ট নন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। তার লক্ষ্য আরও অনেক দূরে—ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির গোলসংখ্যার কাছাকাছি পৌঁছানো।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এখন ৪০০ গোল কাউকে খুব একটা বিস্মিত করে না। যেখানে পৌঁছলে লোকে সত্যি সত্যি “অবিশ্বাস্য” বলবে, সেই স্তরে পৌঁছতে হলে আরও ৪০০ গোল করতে হবে। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদোর হাজার গোল কিন্তু অবিশ্বাস্য মনে হয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অবাস্তবকে বাস্তবে পরিণত করতে। জীবনে একটাই ক্যারিয়ার, তাই লক্ষ্য বড় হওয়া উচিত।’
রোনালদো ইতোমধ্যে ৯৫০–এর বেশি গোল করে হাজার গোলের পথে এগোচ্ছেন। অন্যদিকে লিওনেল মেসির গোলসংখ্যা ৯০০–এর বেশি। বিপরীতে মাত্র ২৬ বছর বয়সে ৪০০ গোল করে ফেলেছেন এমবাপ্পে। ব্রাজিল কিংবদন্তি পেলের পর সবচেয়ে কম বয়সে তিনি চারশ গোলের মাইলফলক ছুঁয়েছেন। এর মাঝে লিগ ওয়ানে ১৯১টি, চ্যাম্পিয়নস লিগে ৬০টি, লা লিগায় ৪৪টি, কুপ দে ফ্রাঁসে ৩৭টি এবং জাতীয় দলের হয়ে ৫৫ গোল করেছেন।
নিজের অর্জনকে কিংবদন্তিদের তুলনায় ছোট মনে করলেও এমবাপ্পের মন্তব্যে স্পষ্ট—তিনি সংগ্রাম করছেন শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং এমন এক উচ্চতায় পৌঁছানোর জন্য যা ফুটবল ইতিহাসে নতুন মানদণ্ড হয়ে থাকবে।
নেতৃত্ব ছাড়ার পর কঠিন সময় কেটেছে শান্তর
এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নেই: শান্ত
আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ