নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
আরও বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (শুক্রবার) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
