শাহজাদপুরে যুবলীগ নেতা কামরুল হাসান হিরোক আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

শাহজাদপুর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান হিরোককে আটক করছে থানা পুলিশ। 

গতকাল (১৬ নভেম্বর) রবিবার বিকেলে প্রৌ এলাকার দ্বারিয়াপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশ। 

শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আছলাম আলী জানান বড়িঘর ভাংচুর সহ তার বিরুদ্ধে পুর্বেও একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে । 

১৭ নভেম্বর সোমবার তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। এদিকে জেল হাজতে যাবার সময় কোর্ট চত্বরে”জয় বাংলা এবং শেখ হাসিনা সরকার বার বার দরকার বলে” তাকে শ্লোগান দিতে দেখা গেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত