ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন রোনালদো

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ট্রাম্প-রোনালদোর এই সাক্ষাৎপর্বকে ক্রীড়া ও কূটনৈতিক দুই দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রেরই ক্লাব ইন্টার মায়ামির হয়ে।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ। রোনালদো ইতিপূর্বে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। তাদের আলোচনা হবে বিশ্ব শান্তির বিষয়ে। রোনালদো বলেছিলেন, ‘বিশ্ব যাতে শান্তিতে থাকে, সেটাই আমাদের লক্ষ্য।’ রোনালদো ট্রাম্পকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন যিনি বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারেন।

গত জুনে জি-৭ শীর্ষ সম্মেলনের সময়, রোনালদো ট্রাম্পকে উপহার হিসেবে অটোগ্রাফসহ একটি জার্সি পাঠিয়েছিলেন রোনালদো। জার্সিতে লেখা ছিল- ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, যিনি শান্তির জন্য খেলছেন।’ ট্রাম্পও ক্যামেরার সামনে জার্সি ধরে হাসিমুখে বলেছেন, ‘আমার এটা খুব পছন্দ হয়েছে, শান্তির জন্য খেলছি’। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সাক্ষাতকে শুধু একজন ফুটবলার ও এক রাষ্ট্রপ্রধানের অনানুষ্ঠানিক সাক্ষাত নয়।

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ট্রাম্প ও রোনালদোর এই যোগাযোগ কূটনৈতিক বিষয়েও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। গার্ডিয়ান এক বিশ্লেষণ বলেছে, রোনালদোর এই যুক্তরাষ্ট্রে আগমন ও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ফিফার প্রচার প্রচারণায় দারুণভাবে কাজে দেবে, যা বিশ্বকাপকে আরও জনপ্রিয় করতে পারে। যদিও ট্রাম্পের সঙ্গে রোনালদোর এই সাক্ষাৎ এবং পর্তুগিজ মহাতারকার শান্তির বার্তা নিয়ে সমালোচনাও আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত